দুই ডাকাতি মামলায় সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার উদ্ধার স্বর্ণালংকার ও শটগান - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১৫ জুলাই, ২০২৬

দুই ডাকাতি মামলায় সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার উদ্ধার স্বর্ণালংকার ও শটগান

 


দৈনিক স্বাধীনচেতা প্রতিনিধি, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিবেদক: বাপ্পী শেখ | ১৩ জুলাই ২০২৬, সোমবার
নারায়ণগঞ্জে আলোচিত দুটি পৃথক ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন ব্যাগ এবং একটি শটগান উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। পুলিশ সুপার জানান, গত ৮ জুলাই সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাপানপ্রবাসী এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও সন্তান সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হন। ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে মারধর করে এবং নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ অন্যান্য সামগ্রী ছিল। তিনি আরও জানান, ঘটনার তদন্তে নেমে সোনারগাঁ থানা পুলিশ চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চার সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার এবং বিভিন্ন ব্যাগ উদ্ধার করা হয়। এ মামলার আরও একজন আসামি পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। অপরদিকে, গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির সময় আনসার সদস্যদের দুটি শটগান লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে রূপগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’কে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়। পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং অন্যদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান জোরদার করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here