গিলাতলায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা।। - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

গিলাতলায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা।।

 


খুলনা প্রতিনিধি।।

খুলনার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা এলাকার গোলাম নগর পশ্চিমপাড়ায় পারিবারিক কলহের জেরে  ওয়াসিম আহমেদ অমি (২৩) নামের এক যুবক গভীর রাতে বেলকুনি তে গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ৯ জুলাই আনুমানিক ভোর ৪টার দিকে নিজ বাসভবনে এই ঘটনা ঘটে।

নিহত ওয়াসিম আহমেদ অমি গিলাতলা গোলাম নগর আটরা গিলাতলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সাবেক চিকিৎসক ডাক্তার ইসমাইল হোসেনের ছোট ছেলে।

পারিবারিক সূত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় অমি তীব্র মানসিক অশান্তিতে ভুগছিলেন পাশা পাশি মাদকের আসক্তি। একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে গতরাত শেষ রাতের দিকে (ভোর ৪টা) তিনি নিজ ঘরের ভেতর গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি ফজরের নামাজ আদায় করতে উঠে দেখতে পান বেলকুনিতে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে, দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here