নিজেস্ব প্রতিবেদনঃ
খুলনার ফুলতলা উপজেলা থেকে একজন উজ্জল নক্ষত্রের চির বিদায়। ফুলতলা উপজেলা পরিষদ থেকে ৫ বারের নির্বাচিত , উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন দীর্ঘদিন অসুস্থ হয়ে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল ৭ ই এপ্রিল ২০২৬ রাত ১ টায় চিকিৎসাধীন অবস্থায় এভার কেয়ার হাসপাতালে মৃত্যু বরন করেন। সকাল ৮ টায় মরহুমের মরদেহ নিজ বাসভবনে পৌছায়। তখন থেকে দলমত নির্বিশেষে হাজার হাজার লোক এক নজর দেখতে উপস্থিত হন। মৃত্যু কালে স্ত্রী ও ২ ছেলে মেয়ে রেখে জান। পরে খানজাহান আলী আদর্শ মহা বিদ্যালয়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব ওনার প্রদান করেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সূচী রানী সাহা, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ সানওয়ার হোসেন মাসুন সহ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ। এর পর জাযাজা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযায় হাজার হাজার মানুষের ডল। এসময় উপস্থিত ছিলেন।
উপস্থিত জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ড. শহিদুল ইসলাম, এ্যাড. তারিক হাসান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম আশু, দামোদর ইউনিয়ন এর চেয়ারম্যান শরিফ মোহাম্মদ শীপলু ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা সাখাওয়াত হোসেন, আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, গাউসুল আজম হাদি, সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন