মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
খুলনার দৌলতপুর আলিম মাদ্রাসায় হেফজ বিভাগে ৮/৪/২৬ ইং তারিখে সকাল ১০ টায় ছাত্রদের কোরআন শরীফ হিফজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হেফজ বিভাগের পরিচালক মাওলানা কবির হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান। হিফজ বিভাগের ও আলিম মাদ্রাসার শিক্ষকমণ্ডলী উপস্থিত থেকে হেফজ বিভাগের ছাত্রদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় মাওঃ মোঃ মিজানুর রহমান ও মাওঃ কবির হোসাইন ও মাওঃ আবুল হাসান, আব্দুল আলীম বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েতের গ্রন্থ। কোরআন হিফজ করা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত, যা একজন মুসলিমের জীবনকে আলোকিত করে।
বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, ধৈর্য ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরা হয়। তারা আরও বলেন, কেবল কোরআন মুখস্থ করাই যথেষ্ট নয়—এর শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। সততা, নৈতিকতা ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান শিক্ষকরা।এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান, মাওঃ কবির হোসাইন, মাওঃ মোঃ মিজানুর রহমান, মাওঃ মুফতি সেলিম রেজা,সেলিম হোসেন, আব্দুল আলীম, হেফজখানার শিক্ষক হাফেজ মোঃ আসাদুল ইসলাম, হাফেজ মোঃ আল আমিন, আরাফাত,
মোঃ আল আমিন হোসেন,নিয়ামত উল্লাহ,মোড়ল জাহিদুর রহমান, মরিয়ম খানম, হাজেরা পারভিন, উম্মে কুলসুম লিপি, রোজিনা,নাহিদ শারমিন, কামাল, মিঠু ও মাদ্রাসার শিক্ষক, অভিভাবক,ও ছাত্র, ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে হেফজ বিভাগের শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে তাদের নতুন শিক্ষাজীবন শুরু করে। শেষে ছাত্রদের জন্য, জুলাই শহীদদের স্মরণে,দেশ , জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসান।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন