খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান
গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সোহেল শেখ এর নিজ গ্রামের বাড়ি খানজাহান আলী থানার আটরা শেখপাড়া মসজিদ মাদ্রাসায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শতশত মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিতিদের ও স্বজনদের চোখে-মুখে ছিল গভীর শোক ও আবেগ। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সোহেল শেখ এর দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর বেদনা বিরাজ করছে। গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে খুলনার ফুলতলা উপজেলার আফিলগেটে দুর্বৃত্তদের গুলিতে নিহত আরিফুর রহমান সোহেল আটরা শেখপাড়া গ্রামের মৃত মিজানুর রহমান বাচ্চুর পুত্র। জানাজায় স্থানীয় জনগণের পাশাপাশি সর্ব দলীয় নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন রিমঝিম ল্যান্ড ডেভেলপার এন্ড হাউজিং লিমিটেডের সিইও শেখ হাসিবুর রহমান ববি, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, দুই নম্বর দামোদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিপলু ভুঁইয়া, ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাবের উপদেষ্টা আবু হামজা বাধন, উপদেষ্টা সুমন সরদার, সভাপতি মিয়া বদরুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান আকুঞ্জী রাজা প্রমুখ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন