দৈনিক স্বাধীনচেতা পত্রিকার প্রতিনিধি ইরানী পারভীন এর উপর সন্ত্রাসী হামলা। - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

দৈনিক স্বাধীনচেতা পত্রিকার প্রতিনিধি ইরানী পারভীন এর উপর সন্ত্রাসী হামলা।






নিজস্বে প্রতিবেদনঃ

ইরানী পারভীন এর স্বামী কামরুজ্জামান টুকু ওরফে স্বাদ এর কিডন্যাপার চক্রের বিভিন্ন দোষের চক্রের মধ্যে এক দোষর শিরোমণি নিবাসি মোঃ নবীরুল ইসলাম রাজা ওরফে রাজা মেম্বার মাদক পাচারের মামলা সহ বিভিন্ন ধরনের খুন গুম হত্যা মামলার জেল খাটা আসামি বহু বিবাহ কারী ও নারী আসক্ত সাবেক আওয়ামী লীগের ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এর কন্টাক্ট কিলার গ্যাং এর লোক এই রাজা মেম্বার যে তার চতুর্থ স্ত্রী ফারজানা ফেরদৌস নিশা সাবেক আওয়ামী লীগের ফুলতলা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদবী নিয়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ পথে অর্থ উপার্জন করে কোটি কোটি টাকার মালিক হয়ে গাড়ি বাড়ি করেছে। এই রাজা মেম্বার এর চতুর্থ স্ত্রী ফারজানা ফেরদৌস নিশা রাতারাতি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের একজন রিসিপশনিষ্ট  থেকে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের এর বোন হয়ে উঠে কোটি কোটি টাকার পাহাড় গড়েছে নামে বেনামে এই নবীরুল ইসলাম রাজাকে তিন নম্বর স্বামী বানিয়ে। এই নবীরুল ইসলাম রাজা ইরানী পারভীন এর স্বামী কামরুজ্জামান টুকু ওরফে স্বাদ কে ও পরিবারের সদস্যদেরকে খুলনা শহরের বড় বড় স্বনামধন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতায়  দীর্ঘ দিন ইরানীর স্বামী কামরুজ্জামান টুকু ওরফে স্বাদ ও তার পরিবারের সদস্যদের কিডন্যাপ করে রেখে গত ০৯/০৩/২০২৫ ইং তারিখ ইরানী পারভীন এর শিরোমণি বাড়িতে দলবল সহ এসে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে ইরানীর কাছ থেকে দুই লক্ষ টাকা এবং পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এবং ইরানীর স্বামী কামরুজ্জামান টুকু ওরফে স্বাদ এর ছেলে মেয়েকে আটকে রেখে ইরানীর স্বামী কামরুজ্জামান টুকু ওরফে স্বাদ কে গত ১২/০৩/২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার আদালতে রাজা মেম্বার এনে ম্যাজিস্ট্রেট এর নিকট মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করে যে ইরানী কামরুজ্জামান টুকু ওরফে স্বাদ এর স্ত্রী নয় এবং সে কিডন্যাপ হয়নি এবং আদালত থেকে রাজা মেম্বার এর মটরসাইকেলে করে ইরানীর স্বামী কামরুজ্জামান টুকু ওরফে স্বাদ কে তুলে নিয়ে যায়। সন্ত্রাসীরা ইরানীর বৈধ বিবাহ কে অবৈধ‌ প্রমাণ করার অসৎ উদ্দেশ্যে এবং ইরানীর স্বামীর বিভিন্ন ব্যাংকে থাকা দুই শত কোটি টাকা ও ইরানীর স্বামীর বাড়ি গাড়ি আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে ইরানীর স্বামী কামরুজ্জামান টুকু ওরফে স্বাদ খুলনা শহরের বিশিষ্ট ব্যবসায়ী আর টি এম রিয়েল এস্টেট কোম্পানির মালিক ও কিউ পি এস ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কে ও পরিবারের সদস্যদের কিডন্যাপ করেছে খুলনা শহরের বিভিন্ন রাজনৈতিক দলের বড়বড় নেতারা যাদের একটি গ্রুপের লোক নবীরুল ইসলাম রাজা। ইরানীর বিয়ের কাবিন নামা ও বিয়ের স্বাক্ষীদের জবানবন্দি এফিডেভিট সংযুক্ত করলাম। এরপর থেকে দীর্ঘ দিন আত্মগোপনে ছিলো এই রাজা মেম্বার ও তার দোসররা। ৫ ই আগষ্টের পর ক্ষমতার পরিবর্তন এর সাথে সাথে ভোল পাল্টে বিএনপি নেতাদের মনোরঞ্জন করতে নিজ মেয়েদের কে নিয়ে রাজপথে বিএনপির মিছিলে নেতৃত্ব দিচ্ছে এই আওয়ামী লীগ নেতা নবীরুল ইসলাম রাজা ও তার দোসররা । আজ দীর্ঘ এগারো মাস বিশ দিন ইরানীর স্বামী সহ পরিবারের সদস্যদের কোন খোঁজ  পাওয়া যায়নি। গত ০৬/০২/২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ৪.৩০-৪.৫০ এর মধ্যে ইরানীর শিরোমণি বাড়ির সামনে এই সন্ত্রাসী রাজা তার কিডন্যাপার খুনী দলবল সহ ইরানীকে সকল মামলা মোকদ্দমা প্রত্যাহার করার জন্য হুমকি ধামকি প্রদান করে। ইরানী যদি মামলা মোকদ্দমা প্রত্যাহার না করে তবে ইরানীকে ও ইরানীর পরিবারের সদস্যদের হত্যা করে লাশ নদীতে ফেলবে বা ইট ভাটার মধ্যে পুড়িয়ে দেওয়ার হুমকি দিলে ইরানী প্রতিবাদ করে এবং ইরানী তার স্বামী ও পরিবারের সদস্যদের ফেরত দিতে বললে এবং ইরানীর কাছ থেকে লুট করে নেয়া দুই লক্ষ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ফেরত চাইলে ইরানীকে রাজা মেম্বার তার দলবল সহ ইরানীকে প্রচুর পরিমাণে মারধোর করে গুরুতর আহত করেছে। তখন স্থানীয় লোকজন ও ইরানীর মা  বাবা ইরানীকে খুলনা মেডিকেলে ভর্তি করে। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন এর কাগজপত্র সংযুক্ত করলাম। ইরানীর স্বামী কামরুজ্জামান টুকু ওরফে স্বাদ কে গত ১২/০৩/২০২৫ তারিখ আদালতে রাজা নিয়ে আসে তার ছবি সংযুক্ত করলাম। দৈনিক স্বাধীনচেতা পত্রিকার পক্ষ থেকে ইরানী পারভীন এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here