দিঘলিয়ায় জনতার মুখোমুখি আজিজুল বারী হেলাল - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

দিঘলিয়ায় জনতার মুখোমুখি আজিজুল বারী হেলাল



দিঘলিয়া প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় জনতার মুখোমুখি হয়ে শিক্ষা খাতের উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও নদীভাঙন রোধে ব্যাপক পরিকল্পনার কথা জানিয়েছেন আজিজুল বারি হেলাল। শনিবার বিকেলে পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বাসিন্দাদের নানা প্রশ্নের জবাবে এসব প্রতিশ্রুতি তুলে ধরে তিনি দিঘলিয়ার সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তৃতাকালে আজিজুল বারি হেলাল বলেন, দিঘলিয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রশস্ত করে দুই লেনে উন্নীত করা হবে এবং সেগুলোকে জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষা খাত প্রসঙ্গে তিনি বলেন, এলাকার স্কুল-কলেজগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।দিঘলিয়া ও তেরখাদার অন্তত দুটি কলেজ সরকারি করা হবে, কবি কৃষ্ণ চন্দ্র মজুমদার এর নামে যে গন গ্রন্থগার রয়েছে সেটির আধুনিকায়ন সহ আরো কিছু গ্রন্থগার তৈরী করা হবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।
ভৈরব নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ সম্পন্ন করার পাশাপাশি দ্বিতীয় আর একটি সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে আজিজুল বারি হেলাল বলেন, এতে দিঘলিয়ার সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ আরও সুদৃঢ় হবে।অপর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন নদীভাঙন রোধে পাথরের ব্লক বসিয়ে টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং নদীতীরকে মেরিন ড্রাইভের আদলে আধুনিক পর্যটন এলাকায় রূপান্তরের পরিকল্পনাও রয়েছে। খেলা ধুলা সম্পর্কিত প্রশ্নের উত্তরে ৪ আসনের এই প্রার্থী জানান দিঘলিয়ার মিনি স্টেডিয়ামটিকে পুর্নাঙ্গ ও আধুনিক স্টেডিয়াম করা হবে। তিনি বলেন, “দিঘলিয়াকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে হলে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আমি নির্বাচিত হলে এসব পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করব।”
সভা চলাকালে স্থানীয় বাসিন্দারা তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকীকরণ এবং নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here