দিঘলিয়ায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

দিঘলিয়ায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

 



দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (৬ এপ্রিল) সকাল ১১ টায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত। এ সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিসেস নিসা, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মমতাজ খানম উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম সহ সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। অতঃপর একই স্থলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, দিঘলিয়া সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজের অধ্যাপক আজাদুর রহমান, আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ রিজাউল ইসলাম, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার এ সময় বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের অবাধ্য হবেনা। শিক্ষকদের শ্রদ্ধা ও সন্মান প্রদর্শন করবে। এ পরিবেশ শিক্ষকদেরই তৈরি করতে হবে। গতানুগতিক শিক্ষায় শিক্ষকদের পড়ে থাকলে চলবেনা। শিক্ষার্থীদের সৃজনশীল ও বিজ্ঞান মনোষ্ক হিসেবে গড়ে তুলতে হবে। তারা মোবাইলের গেম নিয়ে পড়ে থাকবেনা তারা মোবাইল তৈরিতে মন দিবে। এভাবে তাদের কাজের মধ্যে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করতে হবে। তবেই শিক্ষকদের জীবন স্বার্থক হবে। তিনি দিঘলিয়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান ও বিজ্ঞান শিক্ষকদের আগামী বুধ ও বৃহস্পতিবার স্থানীয় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মেলায় উপস্থিতি নিশ্চিত করা এবং মেলায় নিজ নিজ বিদ্যালয়ের বিজ্ঞানভিত্তিক আকর্ষণীয়  উদ্ভাবন স্ব স্ব স্টলে প্রদর্শনের বাধ্যবাধকতার উপর গুরুত্ব আরোপ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here