খুলনায় অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী গজাল ইমন গ্রেফতার - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

খুলনায় অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী গজাল ইমন গ্রেফতার

 



স্টাফ রিপোর্টার :

খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমনকে (২৩) অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার করেছে পুলিশ।

কেএমপি’র দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল ও মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ৪ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়েরমহল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে আটক করা হয়।

পরে গ্রেফতারকৃত ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের কার্তুজ এবং ৪ রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ইমন হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ মোট ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here