দিঘলিয়ায় কৃতি সন্তান সৈয়দ শাহজাহান আবারও প্রমান করলো ইচ্ছাশক্তি থাকলে বয়স কখনো বাধা হতে পারেনা - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ৫ জুন, ২০২৬

দিঘলিয়ায় কৃতি সন্তান সৈয়দ শাহজাহান আবারও প্রমান করলো ইচ্ছাশক্তি থাকলে বয়স কখনো বাধা হতে পারেনা

 




দিঘলিয়া প্রতিনিধিঃ


খুলনার দিঘলিয়া উপজেলার দীঘল দ্বীপ এলাকার ৬৪ বছর বয়সী প্রবীণ সাইক্লিস্ট সৈয়দ শাহ্জাহান আবারও প্রমাণ করলেন—ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস থাকলে বয়স কখনো বাধা হতে পারে না। স্বেচ্ছাসেবীদের কাছে “চিরতরুণ” ও “বটগাছ” নামে পরিচিত এই প্রাণবন্ত মানুষটি সম্প্রতি টানা দুটি দীর্ঘ সাইকেল ট্যুর সম্পন্ন করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।


জানা যায়, গত ১৯ মে ২০২৬ তিনি দীঘল দ্বীপ, দিঘলিয়া থেকে বাইসাইকেল চালিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্যুরে যান এবং ২০ মে বাড়ি ফেরেন। এই সফরে তিনি আপ-ডাউন প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করেন।


এরপর থেমে না থেকে গত ০২ জুন ২০২৬ তিনি আবারও সাইকেল নিয়ে রওনা দেন দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ০৩ জুন তিনি বাড়ি ফেরেন। এ যাত্রায় তিনি আপ-ডাউন প্রায় ৫০০ কিলোমিটার সাইকেল চালিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। স্থানীয়দের দাবি, এই বয়সে এমন দূরত্ব অতিক্রম করা বাংলাদেশের জন্য বিরল এবং এক ধরনের অনুপ্রেরণামূলক রেকর্ড।


এই অসাধারণ অর্জনকে সম্মান জানিয়ে খুলনাঞ্চলের অন্যতম পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিল গত ০৪ জুন ২০২৬ বিশেষ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজদিকা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা মো. আনিসুর রহমান। তিনি সৈয়দ শাহ্জাহানের হাতে “বেস্ট সাইক্লিস্ট অ্যাওয়ার্ড” তুলে দেন।


সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোর মিছিলের উপদেষ্টা জিএম আকরাম, ওবায়েদ মিলন, শেখ আল-মামুন ও শেখ মমতাজ শিরীণ ময়না,শেখ শামীমুল ইসলাম,  এছাড়াও সংগঠনের সভাপতি শেখ তারেকসহ অন্যা এনামুল শেখ, শেখ রবিউল ইসলাম রাজিব, সজল কুমার বিশ্বাস, মো. আকিব হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, সৈয়দ শাহ্জাহানের এই সাহসিকতা ও সুস্থ জীবনচর্চা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ। তারা আশা প্রকাশ করেন, তাঁর এই উদ্যোগ সমাজে স্বাস্থ্য সচেতনতা, পরিবেশবান্ধব যাতায়াত এবং ইতিবাচক জীবনধারাকে আরও উৎসাহিত করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here