খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান
ফুলতলা থানা পুলিশের আয়োজনে স্থানীয় সুধীজনদের নিয়ে গতকাল ৪ জুন সকাল দশটায় থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফুলতলা থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বি পি এম সেবা বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খ- অঞ্চল মোঃ খাইরুল আনাম। ওসি মোহাম্মদ তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা জেলা জামায়াতের সহ- সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদী, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সাংবাদিক শামসুল আলম খোকন, বিএনপি নেতা মোঃ সেলিম সরদার, আহসানুল হক লন্ডন, জামায়াত নেতা অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, মাওলানা সাইফুল হাসান খান সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও জামাত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় অনলাইন জুয়া, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কমিউনিটি পুলিশিং পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সুধীজন এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন।ফুলতলা থানার ওসি বলেন, জনগণই পুলিশের প্রধান শক্তি। আপনাদের সহযোগিতা পেলে ফুলতলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন