দিঘলনায় বর্ণাঢ্য আয়োজনে খুলনা সাইক্লিং কমিউনিটির ‘দু’চাকায় চড়ুইভাতি’ অনুষ্ঠিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১৬ মে, ২০২৬

দিঘলনায় বর্ণাঢ্য আয়োজনে খুলনা সাইক্লিং কমিউনিটির ‘দু’চাকায় চড়ুইভাতি’ অনুষ্ঠিত



দিঘলিয়া প্রতিনিধিঃ
বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে খুলনায় অনুষ্ঠিত হয়ে গেল খুলনা সাইক্লিং কমিউনিটির তৃতীয় বর্ষপূর্তি উৎসব “দু’চাকায় চড়ুইভাতি ২০২৬”। গত শুক্রবার ১৫ মে ২০২৬ তারিখে খুলনার দিঘলিয়ার মোড়লঘাটে ভৈরব নদীর তীরে দিনব্যাপী এই বিশেষ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবকে কেন্দ্র করে নদীর তীরবর্তী এলাকা সাইক্লিস্টদের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগতিক খুলনাসহ কুষ্টিয়া, রাজবাড়ী, নড়াইল, যশোর, সাতক্ষীরা ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য সাইক্লিস্ট অংশ নেন। দূর-দূরান্ত থেকে আসা এই রাইডারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাইক্লিস্টদের মাঝে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনের এক চমৎকার পরিবেশ সৃষ্টি করে।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত সাইক্লিস্ট ও বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সদস্য মো: আব্দুর রাজ্জাক এবং মো: আক্তার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের আমেজ আরও বাড়িয়ে দেন খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আনিসুর রহমান।


সাইক্লিস্টদের এই মিলনমেলায় দিনভর ছিল নানা মুখর আয়োজন। এর মধ্যে ছিল প্রাণবন্ত আড্ডা, ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, ভৈরব নদীতে দলবেঁধে আনন্দঘন গোসল এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণী। খেলাধুলার পর্বটিতে ছিল শৈশবের স্মৃতিবিজড়িত সুপারি পাতায় দৌড়, বিস্কুট দৌড়, মোরগ লড়াই এবং বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যকার টানটান উত্তেজনাকর দড়ি টানাটানি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাগুলো উপস্থিত সব বয়সী অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি উৎসাহ ও অনাবিল আনন্দের খোরাক জোগায়।
দিনশেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, “দু’চাকায় চড়ুইভাতি ২০২৬” কেবল একটি সাধারণ আয়োজন নয়, বরং এটি দেশের বিভিন্ন প্রান্তের সাইক্লিস্টদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক ও সুদৃঢ় বন্ধনকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে রাখার একটি অনন্য প্রয়াস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here