দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় তাঁর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন,উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ডাঃ সৈয়দ আবুল কাসেম, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, সহ-সাধারণ সম্পাদক আবিদ আজাদ, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, প্রচার সম্পাদক মোঃ জাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস, মোঃ ইসমাইল হোসেন, মোল্লা ইকবাল হোসেন, আঃ কুদ্দুস মোল্লা, খান শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মোঃ মিলন হোসেন, মহাসিন উদ্দিন, আহাদ গাজী জীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বিবৃতিতে তারা বলেন, প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দিঘলিয়ার মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তারা মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (৮ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মোল্লা মাকসুদুল ইসলাম ও সৈয়দ জাহিদুজ্জামান মোটরসাইকেলযোগে সুগন্ধী থেকে দেয়াড়া স্টিমারঘাটের উদ্দেশ্যে রওনা দেন। পথে সুগন্ধী চার রাস্তার মোড়ে পৌঁছালে ডান দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহতদের মধ্যে দিঘলিয়ার তরুণ সমাজকর্মী ও মানবিক ব্যক্তিত্ব মোল্লা মাকসুদুল ইসলাম এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় নিজ নিজ বাসায় রয়েছেন।
ঘটনার বিষয়ে দিঘলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন