দিঘলিয়ায় জমিজমার কলোহের জের ধরে কলাক্ষেতের কলাগাছ কেটে সাবাড় করেছে চিহ্নিত দুর্বৃত্তরা - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১৬ মে, ২০২৬

দিঘলিয়ায় জমিজমার কলোহের জের ধরে কলাক্ষেতের কলাগাছ কেটে সাবাড় করেছে চিহ্নিত দুর্বৃত্তরা

 


দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের কতিপয় চিহ্নিত দুর্বৃত্ত মুজিবর ফারাজীর বিলান জমির রোপন করা কলার বাগান থেকে কলা গাছ কেটে সাবাড় করেছে জমিজমার কলহের জের ধরে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় জিডি হয়েছে।
সূত্র থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের মৃত আঃ মান্নান ফারাজীর পুত্র রবিউল ইসলাম ধলু (৪৫) ও মোঃ সজিব ফরাজী (৩০) এর মৃত ফকির গাজীর পুত্র সুলতান গাজী(৫০) এবং মৃত হাতেম শেখের পুত্র মোঃ বাবলু শেখ (৫৫) জমিজমার কলহের জের ধরে সন্ধ্যা ৭ টার দিকে একই গ্রামের মুজিবর রহমান ফারাজীর বিলান ১৭ শতক জমিতে লাগানো আনুমানিক সাড়ে ৩ শতাধিক কলাগাছ কেটে সাবাড় করে ফেলে। এহেন দুর্বৃত্তায়নে আনুমানিক ৫০ হাজার টাকার উর্ধ্বে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভিকটিমসহ এলাকাবাসী জানান। মুজিবর রহমান ফারাজী এ বয়াপারে দিঘলিয়া থানায় জিডি করেছেন। জিডি নং ৭৫৭ তারিখ ১৫/০৫/২০২৬ ইং। দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এহেন ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। ফলন্ত কলাগাছ কাটা জীববৈচিত্র্য ধ্বংস করা দন্ডনীয় অপরাধ বলে পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ দাবী করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here