দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার ৫ টি কেন্দ্রে এবারের চলমান এস এস সি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের মত শেষ হয়েছে।
এবার দিঘলিয়ায় এস এসসি ও কারিগরী মিলে পরীক্ষার্থী ছিল ৯৯৩ জন। উপস্থিত ছাত্র-ছাত্রী সংখ্যা ৯৭৮ জন, অনুপস্থিত ১৫ জন।
সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২৪১ জন। উপস্থিত হয়েছে ২৩৮ জন। অনুস্থিত শিক্ষার্থী সংখ্যা ৩ জন। দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩৩৩ জন তার মধ্যে উপস্থিত ছিল ৩২৯ জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৪ জন।ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১০৮ জন তার মধ্যে উপস্থিত ছিল ১০৭ জন এবং অনুপস্থিত ছিল ১ জন। গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৬০ জন। তার মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করেন ১৫৭ জন এবং অনুপস্থিত থাকে ৩ জন শিক্ষার্থী। হাজী ছায়েমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট শিক্ষার্থী সংখ্যা ছিল মোট ১৫১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করেন ১৪৭ জন। ৪ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে।
এবারের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুুজন দাশ গুপ্ত এবং দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। অন্যান্য দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণও বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। প্রতিটা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিজ নিজ কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা সচেষ্ট ও কর্মতৎপর ছিলেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন