দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

 



দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলার কৃষকদের মাঝে আউস মৌসুমে প্রণোদনার ধান বীজ ও সার বিতরণ করা হয়। 

গতকাল বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল এর প্রতিনিধি খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ কবির হোসেন, দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিকসহ উপজেলা বিএনপি ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ উপজেলা কৃষি দপ্তরের উপ সহকারী কৃষি অফিসারগণ। আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে আগত প্রণোদনাভোগী কৃষকগণ। 

প্রধান অতিথি এ সময় তার বক্তব্যে বলেন, কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। সকল সুযোগ সুবিধা আমাদের কৃষকেরা পেতে পারে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনে সহযোগিতা করতে হবে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের। আমাদের খুলনা-৪ আসনের সংসদ সদস্যের চাওয়া এটাই। কৃষকদের সরকারি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের সরকার কৃষি বান্ধব। কৃষকদের আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন সকল কৃষকদের কৃষি কার্ডের আওতায় আনা হবে। কৃষিভিত্তিক সকল সুযোগ সুবিধা কৃষি কার্ডের ভিত্তিতে বিতরণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here