দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১ - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১

 



দিঘলিয়া প্রতিনিধিঃ


খুলনার দিঘলিয়া উপজেলার দৌলতপুর খেয়াঘাট এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ২১ এপ্রিল সকালে শ্যামল গাইন নামে এক ব্যক্তি মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে উত্তেজিত জনতা উপজেলার দৌলতপুর খেয়াঘাট এলাকায় ওই ব্যক্তির ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিঘলিয়া থানা পুলিশ। পরে পুলিশ তাকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত শ্যামল গাইন দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে প্রেস জুট মিলের কোয়ার্টারে ভাড়া থাকতেন বলে জানা গেছে। তার স্থায়ী বাড়ি সাতক্ষীরা জেলায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here