দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার ৩৬ তম বিসিএস ক্যাডার সুজন দাশ গুপ্তের সাথে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে। গতকাল সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডা. সৈয়দ আবুল কাসেম। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ,সহ সভাপতি, মোঃ ইব্রাহিম শেখ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ বেনজির আহমেদ মুকুল, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস, সদস্য,মুহসিন, কুদ্দুস মোল্যা, ইকবাল মোল্লা প্রমুখ। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে নবাগত ইউএনও দিঘলিয়ার সকল শ্রেণীপেশার মানুষের ভাগ্যোন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।এবং সকল সাংবাদিকদের পাশে থাকার আহবান জানাই।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন