দিঘলিয়া উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

দিঘলিয়া উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

 




দিঘলিয়া প্রতিনিধিঃ



দিঘলিয়ার সরকারি বিভিন্ন প্রাইমারি স্কুলের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  (১৩ই এপ্রিল)২০২৬,  সোমবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


এ সময় প্রতিযোগিতা আয়োজনে উপস্থিত ছিলেন তথ্যসবা কর্মকর্তা সাঈদা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, সাংবাদিক জাহিদ হোসেন, অন্যান্য কর্মচারী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।


প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী পৃথক তিনটি গ্রুপে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। 


বিজয়ীদেরকে  পরবর্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here