স্টাফ রিপোর্টার
ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাবের উদ্যোগে গতকাল রবিবার সন্ধ্যায় ৭ টায় পথের বাজারস্ত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশারের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ওসি মোঃ আবুল বাশার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক উল্লেখ করে সকলে মিলেমিশে একসাথে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিয়া বদরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন, অত্র ক্লাবের প্রধান উপদেষ্টা আবু হামজা (বাঁধন), উপদেষ্টা আনন্দ কুমার স্বর, ও উপদেষ্টা সুমন সরদার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবু দাউদ (ইমরান) সেক্রেটারী মুজিবর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মমিনুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ ইউসুফ শেখ, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান আকুঞ্জী রাজা, মোঃ আল আমিন খান, শহিদুল ইসলাম মিঠু, ওয়ালিউল্লাহ, সুব্রত বিকাশ মন্ডল, শেখ রাহুল হোসেন, এস এম জয়নুল হোসেন প্রমুখ। সভায় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং পুলিশের সাথে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। মতবিনিময় সভা শেষে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন