দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত

 



দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরের উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমরান হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, খুলনা জেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা শহীদুল্লাহ্, মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ সাইফুল্লাহ মানসুর প্রমুখ। প্রধান অতিথি বলেন আল্লাহর দেওয়া বিধান কুরআনের আলোকে নিজেদের জীবনকে তৈরি করতে হবে। ইসলামের রঙ্গে রঙ্গিন হয়ে বলিষ্ঠ নেতৃত্ব দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here