আর ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ, - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আর ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ,

 



শেখ শহিদুল ইসলাম মিঠু, বিশেষ প্রতিনিধি, 



দেশের আরও পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, সেগুলো হল বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, ও রংপুর ও কুমিল্লা, শনিবার ( ১৪ মার্চ ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে


এর মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট বিলকিস  আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটিতে মো: মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটিতে মো: রোকনুজ্জামান রোকন, রংপুর সিটিতে মাহফুজু উল নবী চৌধুরী, এবং কুমিল্লা সিটিতে মো: ইউসুফ মোল্লা, 


প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার,( সিটি কর্পোরেশন) (সংশোধন) আধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ ক এর উপধারা ( ১) এর অনুবৃত্তিক্রমে নিম্ন বর্ণিত ব্যক্তিগণকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে প্রদান  করা হলো, 


প্রজ্ঞাপনে আরো ও জানানো হয়, নিয়োগ পাওয়া প্রশাসকগন স্থানীয়  সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আধ্যাদেশ ২০২৪ এর ধারা  ২৫ ক এর উপ - ধরা  (৩)অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন, তারা বিধি মোতাবেক ভাতা পাবেন, 



এর আগে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পর ঢাকা দুই সিটি, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ, ও গাজীপুরে প্রশাসক নিয়োগ দেওয়া হয়,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here