কালীগঞ্জে মো. খায়রুল হাসান জামায়াতে ইসলামী সরকারে গেলে সড়কটি চার লেনে উন্নীত করা হবে - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

কালীগঞ্জে মো. খায়রুল হাসান জামায়াতে ইসলামী সরকারে গেলে সড়কটি চার লেনে উন্নীত করা হবে




 কালীগঞ্জে মো. খায়রুল হাসান

জামায়াতে ইসলামী সরকারে গেলে সড়কটি চার লেনে উন্নীত করা হবে মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের দুই লেনের সুরু রাস্তায় প্রতিদিন বিভিন্ন যানবাহন চলাচল করায় প্রায় সময়ই বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। এবং রাস্তায় প্রতিনিয়ত যানবাহনের ক্রটি ও দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিধায় অন্তর্বর্তী সরকারের নিকট এই সড়কটি চার লেনে উন্নীতকরণের দাবী জানাই। অন্তর্বর্তী সরকার যদি রাস্তা প্রশস্ত না করে দেয়, তবে জামায়াতে ইসলামী সরকারে গেলে সড়কটি চার লেনে করা হবে। বৃহস্পতিবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির গাজীপুর-৫ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. খায়রুল হাসান এ সব বলেন।
জনদুর্ভোগ লাঘব এবং যাতায়াতের ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত করার লক্ষ্যে টঙ্গী স্টেশন হতে পূবাইল-কালীগঞ্জ হয়ে ঘোড়াশাল সড়ককে চার লেনে উন্নীত করার দাবীতে কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে রাস্তার পাশে দুই ঘন্টা দাঁড়িয়ে অবস্থান করেন।
কালীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিমুল এহসান এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও গাজীপুর-৫ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. খায়রুল হাসান, গাজীপুর জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান খান মাসুদ, কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাজী আফতাব উদ্দিন, পৌরসভার কর্মপরিষদ সদস্য মাওলানা মো. হুমায়ুন কবির প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here