পথের বাজার বণিক সমিতির নির্বাচন ২৪ নভেম্বর ১৩ পদে ৩০ প্রার্থী, মূল লড়াই সভাপতি ও সম্পাদকে - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

পথের বাজার বণিক সমিতির নির্বাচন ২৪ নভেম্বর ১৩ পদে ৩০ প্রার্থী, মূল লড়াই সভাপতি ও সম্পাদকে

 


রেজোয়ান আকুঞ্জী রাজা- সম্পাদকীয়

নগরীর খানজাহান আলী থানাধীন ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৪ নভেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ৭ প্রার্থীর মাঝে। এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছে ২৬৩ জন।

নির্বাচনকে কেন্দ্র শুরু হয়েছে করে জমজমাট প্রচারণা।


বাজার সংলগ্ন খুলনা-যশোর মহাসড়কের দু'পাশ এবং বাজারের অলি গলি সর্বত্র ছেয়ে গেছে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে। সভাপতি, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতোমধ্যে সদস্য পদে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য কদর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বিপ্লব, সদস্য সচিব মোর্শেদ মামুন, সদস্য জাহাঙ্গীর হোসেন থোকা ও বোরহান সরদার। 

নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বার বার নির্বাচিত সভাপতি মোঃ রুহুল কুদ্দুস লস্কর, এবং এবার ৩ জন সভাপতি প্রার্থী  চাকা প্রতীক নিয়ে মোঃ হুমায়ুন কবির সরদার ও আনারস প্রতীক নিয়ে মোঃ হুমায়ুন কবির।


সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী হলেন, মোঃ সোহেল ফারাজী (গরুর গাড়ি), মোঃ মফিজুর রহমান খান (গোলাপ ফুল), জি এম মঞ্জুরুল ইমাম (ঘোড়া), মোঃ এরশাদ আকুঞ্জি (ফুটবল)। এছাড়া সহ-সভাপতি পদে মোঃ রফিকুল ইসলাম (মই), মোঃ মকবুল সরদার (ডাব), মোঃ শরিফুল ইসলাম (তালা চাবি), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাঈদ ফারাজী (বাইসাইকেল), মোঃ মুকুল সরদার (কাপ পিরিচ), মোঃ মমিনুল ইসলাম টিটুল (বই), মোঃ রাজা গাজী গাজ (দোয়াত কলম), ১. মোঃ মোঃ কুদ্দুস ফারাজী (মাছ)। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রানা আকুঞ্জি (মোরগ), আতিয়ার রহমান মোড়ল (হাতুড়ি), কোষাধ্যক্ষ পদে মোঃ জসিম সরদার (হাতপাখা), মোঃ তহিদুল ইসলাম (খেজুর গাছ), প্রচার সম্পাদক পদে ইখলাস মাতম্বর (টেবিল ফ্যান), মোঃ রেজাউল শেখ (বক), মোঃ নাইম মোল্লা (গাভী), মোঃ


হানিফ শেখ (ঘড়ি)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- মোঃ রানা শেখ, মোঃ বাহারুল শেখ, মোঃ আবু সাইদ, ফেরদৌস মিনা।


নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণা তত বাড়ছে। সকাল থেকে রাত অবধি প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে। বাজার কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, "আশা করি নির্বাচন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত কোনো আরাজকতা সৃষ্টি হয়নি। সভাপতি পদে ত্রিমুখী লড়াই হবে। সাধারণ সম্পাদক পদে ও চারজনের মধ্যে জমজমাট লড়াই হবে। সভাপতি প্রার্থী মোঃ রুহুল কুদ্দুস লক্ষর খুলনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি। গেজেটকে বলেন, "আমি একাধিকবার বাজার বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। কারণ হয়েছি এবারও দীর্ঘদিন দোকানদারদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। এছাড়া আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কোনো বিরোধ নেই।"


সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সোহেল ফারাজী বলেন, "জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী। কারণ দীর্ঘদিন থেকে বাজারের উন্নয়নের জন্য কাজ করছি। বাজারের পার্শ্ববর্তী সাউথ কোম্পানির এমডি সাহেব এর আর্থিক সহযোগীতায় বাজার মসজিদ উন্নয়ন করছি। ১০ লক্ষ টাকার চেক প্রদান করছি। আমি নির্বাচিত হলে িএভাবে আরো উন্নয়ন কেরতে পারব। 

বিগত দিনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান বলেন, আমি বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক আমি এই বাজারের বিভিন্ন উন্নয়ন করেছি এবয় আগামীতে আমি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব।

নির্বাচন পচিালনা পরিষদের চেয়ারম্যান বলেন নির্বাচনের প্রথমধাপ গুলো স্ষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। এবং আশাবাদী স্ষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here