সোনারগাঁয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল — রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি তৌহিদি জনতার - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সোনারগাঁয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল — রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি তৌহিদি জনতার




সম্পূর্ণ প্রতিবেদন: দৈনিক স্বাধীনচেতা প্রতিনিধি :
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বাপ্পী শেখ বুধবার, ১২ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা ও তৌহিদি জনতা অংশ নেন।
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং আগামী ১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর ঈদগাহ ময়দানে সোনারগাঁ শাখা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মহিউদ্দিন খান। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মুফতি সাইদুর রহমান, মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা রুহুল আমিন কাসেমী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মুহাম্মাদুল্লাহ, মুফতি মিজান, মুফতি শিহাব, মাওলানা সাখাওয়াত উল্লাহ মুহিব, মাওলানা ফজলুর রহমান কাসেমী, হাফেজ মুজিবুর রহমান খান, মাওলানা আবুল কালাম, মাওলানা মাহবুব, মুফতি আনিসুর রহমান, মুফতি মোশাররফ হোসাইন, মাওলানা রাকিবুল ইসলাম, হাফেজ মাসুদুর রহমান, মাওলানা জামিল, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান খান, মাওলানা ইয়াসিন খান ও মুফতি সাব্বির আহমেদ খান প্রমুখ।সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে হাবিবপুর ঈদগাহ ময়দানে এসে শেষ হয়বক্তারা বলেন, “খতমে নবুওয়ত ইসলামের মূল ভিত্তি, আর কাদিয়ানীরা এ বিশ্বাসের পরিপন্থী।” তারা আরও বলেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা দেশের মুসলমানদের ন্যায্য দাবি। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান— অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে ইসলামের মর্যাদা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here