খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান
গতকাল বৃহস্পতিবার রাতে খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলার বকুল তলা এলাকায় এক নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, গতকাল রাত ১১ টার দিকে গাড়াখোলা বকুল তলা এলাকার জনৈক মুদি দোকানদারের স্ত্রী নিশাত এক সন্তানের জননী তার নিজের ঘরে চার বছরের সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তখন হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে লম্পট আনিচুর রহমান (৩২), পিতা -মোঃ আসলাম মোল্লা গৃহবধূর ঘরে ঢুকে বিছানায় ঘুমন্ত অবস্থায় শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিলে ঘুম ভেঙ্গে গৃহবধূর সাথে আসামির ধস্তাধস্তি হয় এবং তার ডাক চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন সহ আশেপাশের লোকজনের সহায়তায় আসামিকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে ভূক্তভোগীর স্বামী মিজানুর রহমান (৩৮) বাদী হয়ে ফুলতলা থানায় মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুলতলা থানা কতৃক উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত হলে আসামিকে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে ১০ নং ধারায় বিচারের জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে। যার ফুলতলা থানার মামলা নং ০১- ০১/০৫/২০২৬।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন