​গোদাগাড়ীতে জেলা ডিবি পুলিশের অভিযান ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি শরিফুল গ্রেপ্তার - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৩ মে, ২০২৬

​গোদাগাড়ীতে জেলা ডিবি পুলিশের অভিযান ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি শরিফুল গ্রেপ্তার



​ ​[​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​ |
​রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট বাজার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শরিফুল ইসলাম শরিফ (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে তাকে আটক করা হয়।
​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে গোদাগাড়ীর সাফিনা পার্ক ও তার আশেপাশের এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। অভিযান চলাকালীন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঁকনহাট বাজার সংলগ্ন খাদ্য গুদামের সামনের পাকা সড়কে অবস্থান নেয় পুলিশ।
​রাত সোয়া ১টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শরিফুল। এসময় ডিবি পুলিশের সদস্যরা তাকে ধাওয়া করে কাঁকনহাট খাদ্য গুদামের সামনে থেকে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে তল্লাশি করা হলে তার প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে অত্যন্ত সুকৌশলে মোড়ানো ১ হাজার পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মো. শরিফুল ইসলাম শরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
​পুলিশ জানিয়েছে জেলা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সীমান্ত এলাকা থেকে মাদকের বড় চালান এনে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহের পরিকল্পনা ছিল এই চক্রের।
​উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত আসামিকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের উৎস ও এই চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here