দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সকাল ১০ টায় সেনহাটিতে ডাঃ সৈয়দ আবুল কাসেমের বাস ভবনে মোল্লা আবু কাছেদের সভাপতিত্বে ও মল্লিক মোস্তাফিজুল ইসলাম লাভলুর পরিচালনায় উপজেলা জাতীয় পার্টির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাসেম। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য মোঃ মাহাবুব, গাজী নজরুল ইসলাম, সৌমিত্র দত্ত, মোঃ আসলাম হোসেন, মোঃ আনিসুর রহমান, মোঃ আবু বক্কার, আঃ হালিম শেখ, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ জরিপ শেখ, মোঃ মনির হেসেন, মোঃ সাদেক, মোঃ আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, মোঃ কিয়াম উদ্দিন, আঃবারেক, মোঃ ইয়াছিন, মোঃ ইউনুস, মোঃ আবুল হোসেন, অঙ্গ ও সহযোগী সংগঠনের আঃ সালাম, মোঃ সোহেল প্রমূখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টিকে সারা দেশে শক্তিশালী কমিটি উপহার দেওয়ার জন্য আগামী ২৫ এপ্রিল ঢাকায় কেন্দ্রীয় কমিটিসহ জেলা, উপজেলা, পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। তারই অংশ হিসেবে দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করা হয়। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম, হাদিউজ্জামানের সুপারিশে জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু দিঘলিয়া উপজেলা কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করেন ডাঃ সৈয়দ আবুল কাসেমের মাধ্যমে। নতুন কমিটির আহবায়ক মল্লিক মোস্তাফিজুল ইসলাম লাভলু ও সদস্য সচিব মোঃ আনিসুর রহমানসহ ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন। এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন