দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব কর্তৃক কোরবানির পশুর হাটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব কর্তৃক কোরবানির পশুর হাটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 



দিঘলিয়া প্রতিনিধিঃ

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টায় দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব কর্তৃক কোরবানির পশুর হাটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ওয়াই এম এ ক্লাবের আহবায়ক মোঃ ফারুক মোড়ল, উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম আহবায়ক জাসেদ কবির জুয়েল, যুগ্ম আহবায়ক মোঃ আল আমিন মোল্লা, এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আল মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, বিল্লাল মোড়ল, মুফতি আজিজুর রহমান সোহেল, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাজমুল হাওলাদার, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিপু, রবি মোড়ল, বিএনপি নেত্রী শিখা বেগম  প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বিভিন্ন কমিটি গঠন করা হয়, অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন দিঘলিয়া ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here