দিঘলিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নববর্ষ উদযাপন - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

দিঘলিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নববর্ষ উদযাপন

 




দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলায় নানা ধরণের কর্মসূচি পালনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোও বিভিন্ন কর্মসূচি পালন করেছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের পৃথক পৃথক কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, পান্তা ভাতের আয়োজন, জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃতি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্ময়ে এ অনুষ্ঠানগুলো পালন করা হয়।  দিঘলিয়া উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মো শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিসেস নিসা, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার বিশ্বাস। উপজেলা নির্বাহী অফিসার বলেন পহেলা বৈশাখ বাংগালী জাতির সাংস্কৃতিক ঐতিহ্য। এ দিবসটি শুধু আমাদের পালন করলে চলবেনা। আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে। দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদও তাদের পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here