ফুলতলায় প্রসূতি মৃত্যুর ঘটনায় অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে নাগরিক আন্দোলনের সংবাদ সম্মেলন - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ফুলতলায় প্রসূতি মৃত্যুর ঘটনায় অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে নাগরিক আন্দোলনের সংবাদ সম্মেলন

 



ইবাদুল ভূইয়াঃ ফুলতলা, খুলনা  | শনিবার, ১১ এপ্রিল, ২০২৬


আজ শনিবার বিকাল ৪টায় খুলনার ফুলতলায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে সম্প্রতি একজন প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে একটি কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচার, চিকিৎসকের ওপর ভিত্তিহীন দোষারোপ এবং অনৈতিক অর্থ দাবির তীব্র প্রতিবাদ জানানো হয়। নাগরিক আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক মো. টিপু সুলতান এই সংবাদ সম্মেলনটি আহ্বান করেন।


সংবাদ সম্মেলনে জানানো হয়, রোগীর জীবন রক্ষার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং অভিভাবকদের সাথে বিস্তারিত আলোচনার পর ‘নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি’ (LUCS) পদ্ধতি গ্রহণ করা হয়েছিল। দুর্ভাগ্যবশত, অস্ত্রোপচারের সময় ধরা পড়ে যে রোগীর জরায়ুতে একটি গুরুতর জন্মগত ত্রুটি ছিল, যা সচরাচর দেখা যায় না। এই ধরনের জটিলতায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ থাকে। জরায়ুর এই অস্বাভাবিকতা ও অভ্যন্তরীণ রক্তক্ষরণই রোগীর মৃত্যুর মূল কারণ হিসেবে চিকিৎসকরা চিহ্নিত করেছেন। এখানে চিকিৎসকের কোনো অবহেলা বা ভুল চিকিৎসার প্রমাণ পাওয়া যায়নি। বরং রোগীর জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। পেটের ভিতর ভ্রুণটি ইতিপূর্বেই মৃত ছিল, অপারেশন এর পর প্রসূতি মা সুস্থ আছেন এবং চিকিৎসক এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই বলেও তিনি জানান।


সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় যে, এই দুঃখজনক মৃত্যুকে পুঁজি করে এলাকার একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা সংশ্লিষ্ট চিকিৎসকের সম্মানহানি করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে ও গণমাধ্যম কে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং চিকিৎসকের কাছে অর্থ দাবি করেছে। টাকা না দিলে ভুল চিকিৎসার দোহাই দিয়ে অপপ্রচার চালানোর হুমকিও দেওয়া হয়েছে।


নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, "আমরা দীর্ঘদিন ধরে ফুলতলার সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছি। কিন্তু একটি গোষ্ঠী ব্যক্তিগত হীন স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলে সামাজিক অস্থিরতা তৈরি করছে। আমরা এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।"

তারা আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাই কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া যেন এই ভিত্তিহীন সংবাদ প্রচার না করা হয়, সে জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে। উক্ত অনুষ্ঠানে ফুলতলার স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। ভবিষ্যতে কেউ যেন এমন নীচ স্বার্থ উদ্ধারের জন্য মিথ্যার আশ্রয় নিতে না পারে, সে জন্য প্রশাসন ও এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।


সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের উদ্দেশ্যে "খুলনার সুনামধারী দৈনিক প্রবাহ নিউজ পোর্টাল এর প্রেসকার্ড এই অপ-সাংবাদিকের কাছে কিভাবে আসে" এমন প্রশ্ন ছুড়ে দেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here