সড়ক যেন মরণ ফাঁদ দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা, সংস্কারের দাবি - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সড়ক যেন মরণ ফাঁদ দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা, সংস্কারের দাবি

 



দিঘলিয়া প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শেখপাড়া এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। 

এলাকার আতাই নদীর তীর ঘেঁষে নির্মিত ইটের সলিংয়ের এই সড়কটির অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে গেছে, বড় ধরনের  ফাটল  এবং কোথাও কোথাও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। 

নদীর পানির চাপ ও ভাঙনের কারণে সড়কের পাশের অংশ ধসে পড়ছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলাম জানান, সড়কটির বর্তমান অবস্থার কথা উল্লেখ করে বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিতভাবে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

তিনি বলেন, “দ্রুত সড়কটি সংস্কার না করা হলে নদীর পানির চাপে এটি পুরোপুরি ভেঙে যেতে পারে।”তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, সড়কটি ভেঙে গেলে আশপাশের শত শত বিঘা কৃষিজমি ও মৎস্য ঘের মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এতে করে এলাকার কৃষক ও ঘের মালিকদের ব্যাপক আর্থিক ক্ষতি হবে।

এলাকাবাসী জানান, এই সড়কটি তাদের দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা।

শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণির মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন। সড়কের এমন দুরবস্থার কারণে যেকোনো সময় প্রাণহানির ঘটনাও ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন। 

তাদের প্রত্যাশা, দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই গুরুত্বপূর্ণ সড়কটি নিরাপদ ও চলাচল উপযোগী করে তোলা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here