দিঘলিয়ায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

দিঘলিয়ায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 



দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। 

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে ২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা। উপজেলার সকল সরকারি, আধাসরকারী, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, দিঘলিয়া থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা, উপজেলা প্রেসক্লাব, ওজোপাডিকো, উপজেলা সাব রেজিস্টার অফিস ও বিএনপি। সকাল সাড়ে ৮ টায় মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়াড়া গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। অতঃপর উপজেলা মাঠে আয়োজিত আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। দিঘলিয়া থানা পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, বিএনসিসি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত স্কাউট ও কাব সদস্যদের সমন্বয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। উপজেলা প্রশাসন, সাংবাদিক, রাজনৈতিক দলের সদস্য, আনসার ও ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, বিএনসিসি এবং এনসিপির নেতৃবৃন্দের সমন্বয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ সময় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক, উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডার, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিসেস নিসা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম  শাহ আলম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মমতাজ খানম, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন। সকল হাসপাতাল ও ইয়াতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নির্ধারিত কর্মসূচি পালনের মাধ্যমে দিবসটি উদযাপন করে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত/প্রার্থনা পরিচালনা করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here