ফুলতলা স্বাধীনতা চত্বরে খুলনা-৫ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ফুলতলা স্বাধীনতা চত্বরে খুলনা-৫ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

 


নিজেস্ব প্রতিবেদন

খুলনার ফুলতলা উপজেলার স্বাধীনতা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবং জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা এমরান হুসাইন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা জামায়াতের আমির আব্দুল আলীম মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মাস্টার সিরাজুল ইসলাম, গাউসুল আযম হাদী, খানজাহান আলী থানা আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো, উপজেলা সেক্রেটারি সাইফুল ইসলাম, খানজাহান আলী থানা সেক্রেটারি গাজী মরশেদ মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।


সভায় বক্তারা দেশ ও জাতির বর্তমান পরিস্থিতি, সুশাসন প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here