দিঘলিয়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

দিঘলিয়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত



দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার পশ্চিম গোয়ালপাড়ার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৭টায় উপজেলা চৌরাস্তা মোড়ে সাউথ ইস্ট ব্যাংকের সামনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। খান আব্দুর রহমানের সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু বলেন, বিগত সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও দুঃশাসনে আজ দেশের সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। শিক্ষিত যুবসমাজ বেকারত্বের অভিশাপে জর্জরিত, আর জনগণের ভোটাধিকার হরণ করে দেশে এক ধরনের ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।” আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।তিনি আগামী ১২ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আজিজুল বারী হেলালকে জয়যুক্ত করার জন্য ভোটারদের আহ্বান জানান।
আরো উপস্থিত ছিলেন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here