আফিলগেটে দুর্বৃত্তদের গুলিতে সোহেল নামে এক যুবক নিহত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

আফিলগেটে দুর্বৃত্তদের গুলিতে সোহেল নামে এক যুবক নিহত

 



মোঃ ইউসুফ মোল্লা 


ফুলতলা উপজেলার আফিলগেট বাজারে সন্ত্রাসীদের গুলিতে আরিফুর রহমান সোহেল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা আনুমানিক ৩ টার দিকে এ ঘটনা ঘটে। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে আফিলগেট বাজারের ‘বিসমিল্লাহ অটো’ নামের একটি দোকানের সামনে থামে।  স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকেই দুইজন হেলমেট পরিহিত যুবক একটি নীল রঙের (এফ জেড ৪ ভি) মোটরসাইকেলে করে এলাকায় কয়েকবার ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি করলেও কেউ নিশ্চিত হতে পারেননি তাদের উদ্দেশ্য সম্পর্কে। এ সময় তারা মাস্ক ও হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন। দোকানে বসে থাকা সোহেলকে খুব কাছ থেকে পিস্তল দিয়ে বুকে ও মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে মোটরসাইকেলটি খুলনা অভিমুখে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। গুলির শব্দে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন, সোহেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। 


নিহত আরিফুর রহমান সোহেল আটরা শেখপাড়া গ্রামের মৃত মিজানুর রহমান বাচ্চুর পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যার জনক। সে আওয়ামীলীগ রাজনীতির সমর্থক ছিলো। অভয়নগর উপজেলার সিদ্দিপাশায় তার মাছের ঘেরের ব্যবসা করে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর মর্গে পাঠায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে। এ ব্যাপারে খানজাহান আলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, নিহত সোহেলের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এটা পরিকল্পিত হত্যা কান্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here