দিঘলিয়ায় ব্র্যাকের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ৩০০ কম্বল বিতরণ - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

দিঘলিয়ায় ব্র্যাকের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ৩০০ কম্বল বিতরণ

 



দিঘলিয়া প্রতিনিধিঃ


“মানুষের পাশে আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বিকেলে দিঘলিয়া ব্র্যাক কার্যালয়ে ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় হতদরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে ৩০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (খুলনা) মোহাম্মদ শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক সমেন বাওয়ালী, মোঃ মফিজুল হক, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমানসহ ব্র্যাক দিঘলিয়া শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যাক মনে করে মানুষের পাশে দাঁড়ানো কেবল একটি সাহায্য নয়, বরং এটি একটি মানবিক দায়িত্ব। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শীতজনিত স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করা।

বক্তারা আরও জানান, এই কর্মসূচির আলোকে খুলনা জেলার সকল উপজেলায় পর্যায়ক্রমে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here