দিঘলিয়ার গাজীরহাটে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

দিঘলিয়ার গাজীরহাটে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

 



দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকার ডোমরারায় মঙ্গলবার দুপুর ২ টা হতে রাত ২-৩০ মিঃ পর্যন্ত বৃহৎ মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে ব্যাপক লোকসমাগম ঘটে।

সমাবেশে হিন্দু মতুয়া সম্প্রদায়ের অনুসারীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠান চলাকালে উপস্থিত সকলের মাঝে খাদ্য বিতরণ করা হয়, যা মতুয়া ধর্মীয় রীতি অনুযায়ী প্রসাদ বা সেবা দান হিসেবে পরিচিত। আয়োজক মৃত্যুঞ্জয় রায় জানান তার কনিষ্ঠ পুত্র তারক রায় এর কথায় তিনি এই আয়োজন করেন। তিনি বলেন মানবসেবাই মতুয়া ধর্মের অন্যতম প্রধান আদর্শ।

সমাবেশের শেষ পর্বে ধর্মীয় পালা অনুষ্ঠিত হয়। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভক্তরা বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ দিঘলিয়া উপজেলা কমিটির সভাপতি সৌমিত্র দত্ত, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, অধ্যাপক ইব্রাহিম হোসেন, কুদ্দুস মোল্লা, প্রসেনজিৎ, দিলিপ প্রমুখ। বক্তারা মতুয়া ধর্মের মানবিক শিক্ষা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজক মৃত্যুণ্ঞয় রায় বলেনানান তার কনিষ্ঠ পুত্র তারক রায় এর কথা তিনও এ আয়োজন করে থাকেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here