মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি: | ২৪ জানুয়ারি, ২০২৬
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রবীণ সাংবাদিক, দৈনিক দিনকাল-এর প্রতিনিধি এবং হরিণবিস্কা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম সানোয়ার পলাশ (৫২) এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও স্থানীয় সাংবাদিক সমাজ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গোদাগাড়ীর সংবাদ অঙ্গনে এক অভিভাবকহীনতার সৃষ্টি হয়েছে।
শোকবার্তা ও শ্রদ্ধা
একজন সাহসী সংবাদকর্মী এবং বিনয়ী মানুষ হিসেবে সেলিম সানোয়ার পলাশ ছিলেন সকলের প্রিয়। তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সর্বদা সত্যের পক্ষে কলম ধরেছেন। গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠায় তার অবদান স্থানীয় গণমাধ্যমকর্মীরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (শনিবার) জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন