দিঘলিয়ায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ওলামা ও সুধী সন্মেলন অনুষ্ঠিত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

দিঘলিয়ায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ওলামা ও সুধী সন্মেলন অনুষ্ঠিত

 


দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলার সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে দিঘলিয়া উপজেলা ওলামা মশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে এক ওলামা ও সুধী সন্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।   গতকাল শুক্রবার(১২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় অনুষ্ঠিত ওলামা মশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সন্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর শয়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহম্মাদ ফয়জুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওঃ আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি  আলহাজ্ব অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরী সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিশ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মুজিবুর রহমান, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগরী সেক্রেটারি আলহাজ্ব মাওলানা মুফতি গোলামুর রহমান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, মুফতি আব্দুল মান্নান ওসমানী, মাওলানা আসাদুল্লাহ হামিদী, মুফতি নাঈম আশরাফ, মুফতি ইয়াকুব বিন ইব্রাহীম, মাওলানা শেখ আশরাফুল করিম, মুফতি বেলাল হোসাইন সাফী, মাওলানা গিয়াস উদ্দীন, মুফতি হুসাইন, হাফেজ মাওলানা মহিউদ্দীন ওসমানী প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here