দিঘলিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর হাতে জনৈক ব্যক্তি গুরুতর আহত - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

দিঘলিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর হাতে জনৈক ব্যক্তি গুরুতর আহত

 


দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলার সেনহাটি রেজার মোড় এলাকায় মুন্না (৪০) নামক এক ব্যক্তিকে হাতুড়ি পেটা করে মারাত্নক রক্তাক্ত জখম করেছে। আহত মুন্না উক্ত এলাকার মল্লিক ছিদ্দিকুর রহমানের পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে সেনহাটি রেজার মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। চিহ্নিত সন্ত্রাসী ও মাদক সম্রাট বিল্লাল ও তার সহযোগীরা হাতুড়ি দ্বারা পিটিয়ে উক্ত মুন্নাকে আহত করে। এলাকাবাসী মুন্নাকে উদ্ধার করে দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতের অবস্থা আশঙ্কাজনক বিধায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সংবাদ পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। 

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। অপরাধীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here