দিঘলিয়ায় যৌথ বাহিনীর সহায়তায় বিনামূল্যে চাল বিতরণ - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

দিঘলিয়ায় যৌথ বাহিনীর সহায়তায় বিনামূল্যে চাল বিতরণ

 



দিঘলিয়া প্রতিনিধিঃ 

দিঘলিয়া উপজেলায় অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রম উদ্বোধন করা হয়। গত বুধবার দুপুরে দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদে। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সমবায় কর্মকর্তা ও ট্যাগ অফিসার খন্দকার জহিরুল ইসলাম, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুরাইয়া পারভীন, ইউপি সদস্য মোঃ নাজমুল হোসেন, মোঃ আক্তার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড কর্মসূচির আওতায় দিঘলিয়া সদর ইউনিয়নের ৫২৩ জন উপকারভোগী নারীকে বিনামূল্যে চাল প্রদান করা হবে। প্রতিমাসে প্রতিজন নারী ৩০ কেজি করে চাল সেলাই করা বস্তায় গ্রহণ করবেন এ সুবিধা একটানা দুই বছর অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সরকারের এই কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এতে উপকারভোগীরা যেমন উপকৃত হবেন, তেমনি তাদের সামাজিক অবস্থানও উন্নত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here