দিঘলিয়া প্রতিনিধিঃ
গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত গ্রাম-পুলিশদের জন্য নির্ধারিত পোশাক ও বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম-পুলিশদের হাতে এসব সামগ্রী তুলে দেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
এ সময় তিনি বলেন, গ্রাম-পুলিশরা গ্রামীণ জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও স্থানীয় প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই তাদের মনোবল বৃদ্ধি ও দায়িত্ব পালনে সহায়তার জন্য সরকার নিয়মিতভাবে পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করছে।
দিঘলিয়ার ৬টি ইউনিয়নের গ্রাম-পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগের জন্য সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন