দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনবসতি এলাকায় সরকারি অর্থ ব্যয়ে নির্মাণ করা হয়েছে পাকা ড্রেন। কিন্তু জনগুরুত্ব ও জলাবদ্ধতা নিরশনে নির্মিত এ ড্রেনগুলো বর্তমানে এলাকাবাসীর কারো কারো পয়ঃনিষ্কাশন, বাড়ির পলেথিন ও উচ্ছিষ্ট ময়লা ফেলার ডাস্টবিনে পরিণত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন ও সেনহাটি ইউনিয়নের ড্রেনগুলোতে অব্যবস্থাপনা বেশী।
দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া ও ফরমাইশখানা গ্রামে নির্মিত ড্রেনগুলো পানি নিষ্কাশন বন্ধ ও দুর্গন্ধ সৃষ্টি ও মশার প্রজননক্ষেত্র তৈরি হয়ে জনদুর্ভোগ বেড়ে যাচ্ছে। পাশাপাশি সেনহাটি ইউনিয়নের ৭ নং, ৮ নং, ৯ নং, ৪ নং, ৫ নং ও ৬নং ওয়ার্ড এলাকায় ড্রেনে ময়লা-আবর্জনা ফেলার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
বিশেষ করে কে. আই. টি. সি মিলের গেটের সামনে ও এর উত্তর-পূর্ব কোণ এলাকায় এ সমস্যা বেশি দেখা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কতিপয় ব্যক্তি নিয়মিতভাবে ড্রেনে ময়লা ফেলে আসছে। এতে করে ড্রেনের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধের কারণে পথচারীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে বলে জানান অনেকে। এলাকাবাসী দ্রুত ড্রেন পরিষ্কারসহ নিয়মিত নজরদারি ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন