খুলনা জেলার দিঘলিয়া' উপজেলার বিভিন্ন গ্রামে হাত বাড়ালে খুব সহজেই মাদকদ্রব্য মিলছে ও মোবাইলে জুয়া মাঠে-ঘাটে চায়ের দোকান বিশেষ করে বিকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে মোবাইলে জুয়া। এদিকে মাদক সরবরাহকারী একটি চক্র উপজেলার কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় এই এলাকায় শক্তিশালী হয়ে উঠেছে। ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হেরোইন প্রভৃতি রকমারি মাদকে ছেয়ে গেছে এখানকার অলিগলি এলাকা। এসব মাদকদ্রব্যের বেশির ভাগ ক্রেতাই হচ্ছে ভ্যান শ্রমিক,ছাত্র ও বেকার যুবক। এখানে গাঁজা বা ইয়াবা এখন অনেকটা ভাত-মাছের মতো সহজলভ্য হয়ে গেছে। ছোট থেকে শুরু করে যুবকদের মধ্যে বেশির ভাগ ছেলেই মাদক গ্রহণ করছে | এরা অল্প বয়সেই পথে বসে যাচ্ছে | মাদকের অর্থ জোগাড় করতে এরা অনেক সময় চুরি বা ছিনতাইয়ের মতো কাজও করছে। অনেকে প্রকাশ্যেই মাদক গ্রহণ করছে এবং বিক্রি করছে। এভাবে চলতে থাকলে আমাদের যুবসমাজ ধ্বংস হতে বেশি সময় লাগবে না। প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে কি প্রশ্ন এলাকা বাসীর।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ৬ মে, ২০২৬
দিঘলিয়া উপজেলায় বিভিন্ন গ্রামে খুব সহজেই মিলছে মাদক ও জুয়া
Tags
# দূর্নীতি
Share This
About daily shadhinceta
দূর্নীতি
লেবেলসমূহ:
দূর্নীতি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Bottom Ad
Responsive Ads Here
Author Details
লিখুন, পড়ুন এবং বিজ্ঞাপন দিন--- দৈনিক স্বাধীনচেতা--
অনলাইন সংবাদপত্র হলো একটি সংবাদপত্রের অনলাইন সংস্করণ যা একক ভাবে শুধুমাত্র অনলাইনে প্রকাশিত অথবা কোন মুদ্রিত সংবাদপত্রের অনলাইন সংস্করণ হিসেবেও প্রকাশিত হতে পারে। সংবাদপত্রের অনলাইন সংস্করণে ব্রেকিং নিউজ প্রচারের সুবিধা সম্প্রচার সাংবাদিকতার সাথে সংবাদপত্রের প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান নিশ্চিত করে। সংবাদপত্র শিল্পে একটি সংবাদপত্র টিকে থাকার শর্ত হিসেবে এর বিশ্বাসযোগ্যতা, শক্তিশালী ব্র্যান্ড স্বীকৃতি এবং বিজ্ঞাপনদাতাদের সাথে প্রতিষ্ঠিত ঘনিষ্ঠ সম্পর্ককে নির্দেশ করা হয়। এছাড়াও মুদ্রণ প্রক্রিয়ার তুলনায় অনলাইন প্রকাশনা সাশ্রয়ী বলে এই আন্দোলন আরো বেগবান হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন