দিঘলিয়ায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ সভা - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৫ মে, ২০২৬

দিঘলিয়ায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ সভা



দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়ায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাস্টার প্ল্যান সম্পর্কে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ( ৪ মে) সকাল সাড়ে ১০ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী পরিকল্পনা অফিসার রাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা অফিসার পরিকল্পনাবীদ তানভীর আহমেদ। তিনি দিঘলিয়া উপজেলায় কেডিএ-এর লক্ষ্য, উদ্দেশ্য, উন্নয়ন কাজের সীমানা, কর্ম পরিকল্পনা, বিস্তৃত কর্মকাণ্ডসহ আগামীদিনের সকল কর্মকাণ্ড তুলে ধরেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত বলেন, এলাকার জীবন মান উন্নয়নকে তরান্বিত করতে প্ল্যান মাফিক উন্নয়ন কর্মকাণ্ডের বিকল্প নেই। টেকসই উন্নয়নের সহায়ক হলো সুদূর প্রসারি পরিকল্পিত উন্নয়ন কাজ। তাই পরিকল্পিত আবাসন জনপদের মানুষের পক্ষান্তরে নিজ নিজ জীবন যাত্রার মানকে উন্নয়ন করে।
এসময়ে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা ওসি তদন্ত প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ডাঃ সৈয়দ আবুল কাসেম, সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, সাংবাদিক মেহেদী হাসান, কিশোর কুমার, সালাউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here