দিঘলিয়া প্রতিনিধিঃ
খুলনার দিঘলিয়া উপজেলা সদরে অবস্থিত Sonali Bank PLC দিঘলিয়া শাখার অধীনে নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মেইন গেট ও নব নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদের সামনে সোনালী ব্যাংকের প্রধান ফটকের পাশে নবনির্মিত এটিএম বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নতুন এ সেবার মাধ্যমে দিঘলিয়া উপজেলার গ্রাহকরা এখন আরও সহজে ও দ্রুত সময়ে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়। বিশেষ করে নগদ অর্থ উত্তোলন, জমা প্রদানসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং কার্যক্রম আরও সহজ ও সময়োপযোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানে এটিএম ( সিআরএম) বুথের ফিতা কেটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রিন্সিপাল অফিস, খুলনার ডিজিএম মোঃ গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস খুলনার এজিএম মোঃ ফয়সাল হোসেন, নন্দিতা চক্রবর্তী ও মোঃ মাহমুদুল হক।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও গ্রাহকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মিঞা রফিকুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে সোনালী ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং নতুন এটিএম বুথ সেই প্রচেষ্টারই অংশ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন