দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত।
মোঃ মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার:খুলনা জেলার দৌলতপুর আলিম মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় ১৬ এপ্রিল সকাল ১১টায় মাদ্রাসা অডিটোরিয়ামে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ
ইয়াহ ইয়া , মোল্লার সভাপতিত্বে জাহাঙ্গীর হোসাইন,ও সেলিম হোসেন এর সঞ্চালনায়,শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যক্ষ , উপাধ্যক্ষ ও শিক্ষক মোঃ মাওলানা মিজানুর রহমান ও শিক্ষক মোড়ল জাহিদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনারা বলেন, দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ পরীক্ষার মাধ্যমে তাদের মেধা, ধৈর্য ও পরিশ্রমের মূল্যায়ন হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায়, আল্লাহর উপর ভরসা রাখা এবং বেশি বেশি দোয়া করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সময়ের সঠিক ব্যবহার ও সততার সাথে পড়াশোনা করলে সফলতা অর্জন সম্ভব। নকল বা অসৎ পন্থা পরিহার করে সৎভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের ও,অভিভাবকদের উদ্দেশ্যে উপাধ্যক্ষ আব্দুল মান্নান বলেন আপনাদের সন্তানদের পাশে থাকার এবং মানসিকভাবে সহযোগিতা করার অনুরোধ জানান।
অনুষ্ঠানের শেষে সকল পরীক্ষার্থীর সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন মাওলানা অধ্যক্ষ ইয়াহ ইয়া মোল্লা, উপাধ্যক্ষ আব্দুল মান্নান, মাওঃ কবির হোসাইন, মাওঃ আবুল হাসান,মাওঃ মোঃ মিজানুর রহমান, সেলিম হোসেন, মোড়ল জাহিদুর রহমান, জাহাঙ্গীর হোসাইন,হাজেরা পারভিন, উম্মে কুলসুম লিপি, মরিয়ম খানম, মুন্নি আক্তার, ফাহমিদা আক্তার,নাহিদ শারমিন, শিমুল, আব্দুল আলীম, কামাল হোসেন, শাহজাহান, মিঠু প্রমুখ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন