দিঘলিয়ার লাখোহাটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু - daily shadhinceta

এখানে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

সংবাদ শিরোনাম

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

দিঘলিয়ার লাখোহাটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 



দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি নিবাসী মোঃ আবু চৌধুরীর পুত্র হাফেজ মোঃ খায়রুল চৌধুরী (২০) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। 

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪ টার দিকে লাখোহাটি গ্রামের মোঃ আবু চৌধুরীর পুত্র হাফেজ মোঃ খায়রুল চৌধুরী নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী ঘেরের মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য তার টেনে নেওয়ার সময় সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। বিকাল ৫ টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সাড়ে ৬ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাফেজ মোঃ খায়রুল চৌধুরীর অকাল মৃত্যুতে গোটা লাখোহাটি এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Responsive Ads Here