দিঘলিয়া প্রতিনিধিঃ
দুর্যোগপ্রস্তুতিতে লড়বো তারুণ্যের বাংলাদেশ গড়বো এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
১০ মার্চ সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচানা সভায় সার্বিক সঞ্চালনায় ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হুসাইন । উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মো: শাহ আলম , দিঘলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুহাম্মদ জামাল হুসাইন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান,মহিলা বিষয়ক কর্মকর্তা, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মো:শাহ আলম। সহ উপজেলার সকল দপ্তরের প্রধানগন সাংবাদিক, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ সকল শ্রেনীর মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন